রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

আনারস-চিংড়ি রান্না করবেন যে সহজ পদ্ধতিতে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

চিংড়ি বেশিরভাগ মানুষেরই পছন্দের খাবার। তাই চিংড়ি দিয়ে যখন যে পদ ইচ্ছা আমরা রান্না করে খাই। আজ জানিয়ে দেবো আনারস-চিংড়ি রান্নার সহজ রেসিপি। গরম ভাত-পোলাও, লুচি সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে খেতে।

যা যা লাগবে

চিংড়ি মাছ ৫০০ গ্রাম

আনারস (কিউব করে কাটা) ১ কাপ

রসুনবাটা ১ চা চামচ

আদাবাটা আধা চা চামচ

লবণ প্রয়োজন মতো

হলুদের গুঁড়া ১ চা চামচ

মরিচের গুঁড়া ১ চা চামচ

তেজপাতা ২টি

কাঁচা মরিচ ৫-৬টি 

সরিষার তেল ও পানি পরিমাণ মতো।

আরো পড়ুন: ঘরে তৈরি করুন মজাদার থাই গ্রিন সালাদ

যেভাবে বানাবেন

প্রথমে মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজের সঙ্গে অন্যান্য মসলা দিয়ে কষিয়ে নিন পরিমাণ-মতো। এরপর লবণ দিয়ে দিন। এবার কষানো মসলায় চিংড়ি মাছ ও কিউব করা আনারস দিয়ে ভালো করে নেড়ে নিন। ভালো করে কষাতে হবে। চাইলে ঝোল ঝোল রাখতেও পারেন। তবে আনারস চিংড়ি ঝোল ছাড়া ভুনা রান্না খেতেই সবচেয়ে বেশি মজা।

এসি/ আই. কে. জে/ 



আনারস-চিংড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250